Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৫৬

BN DESK
08 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৪৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও অভিযানে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক, একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, একটি কার্তুজ, একটি গুলির খণ্ডিত অংশ, ২টি চাইনিজ কুড়াল ও একটি হাসুয়া জব্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১২৫৬

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার