Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সারা দেশে একশ’ উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির

BN DESK
25 December 2025, 01:55 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর আঞ্চলিক পর্যায়ে বেশি ম্যাচ আয়োজন এবং ভালো উইকেট নিশ্চিত করার জন্য ২০২৬ সালে ১০০টি নতুন উইকেট তৈরির পরিকল্পনা নিয়েছে। বোর্ড সভার পরে বিসিবির পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, নতুন উইকেট তৈরি করা হবে যেখানে আগে নেই, এবং বিদ্যমান উইকেটও নতুনভাবে প্রস্তুত করা হবে।

এছাড়া জেলা পর্যায়ে ক্রিকেট প্রসারের জন্য এবার অন্তত ৪০টি জেলায় খেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অনূর্ধ্ব-২৩ রাইজিং স্টার টুর্নামেন্টও শুরু হবে, যা ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের দুই স্টেডিয়ামে ডাবল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে; ফাইনাল ঢাকায় হবে।

নারীদের ঘরোয়া ক্রিকেটেও প্রণোদনা বাড়ানো হয়েছে। প্রিমিয়ার লিগের দলগুলো পাবেন ৬ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রথম শ্রেণির লিগের দলগুলো ৪ লাখ টাকা, যা গত মৌসুমের তুলনায় ৭-৮ শতাংশ বেশি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

সারা দেশে একশ’ উইকেট বানানোর পরিকল্পনা বিসিবির

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার