Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের

BN DESK
03 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

অকাল প্রয়াত ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব তারকা সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা গ্রহণের পর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

 বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে সোমবার (২০ অক্টোবর) ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন। 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান চলচ্চিত্র নায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ। সে সময় এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। এরপর ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরিত করার আবেদন জানান তিনি। ওই সময় অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে থানা পুলিশের পরিবর্তে সিআইডিকে নির্দেশ দেন আদালত।এরই মধ্যে তার মৃত্যুর প্রায় ২৯ বছর পেরিয়ে গেছে। দীর্ঘ সময়েও চিত্রনায়কের মৃত্যুর রহস্য উদঘাটন করা যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সালমান শাহর অপমৃত্যুর মামলা হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার