Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

BN DESK
20 October 2025, 11:56 AM পড়তে ১ মিনিট
সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

কক্সবাজারের টেকনাফে র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইচগেইট এলাকার কেওড়া বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব ও বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টেকনাফে র‍্যাব-১৫ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা যৌথ অভিযান চালায়। এ সময় সীমান্ত দিয়ে প্রবেশ করা মাদকের বড় একটি চালান গ্রহণের অপেক্ষায় থাকা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে বাহিনীর সদস্যরা। আটককৃত ওই ব্যক্তির নাম মো. ওমর সিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের মংডুর খারাংখালী গ্রামের বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে র‍্যাব ও বিজিবি যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। এ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা আমাদের অঙ্গীকারের প্রমাণ। মাদক চোরাচালান দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। ইয়াবাসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

 
এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সাড়ে ৩ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের যুবক আটক

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার