Logo
ট্রেন্ডিং: চট্টগ্রামে তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক চুরি আগামীর নির্বাচন, তরুণদের নতুন দল, শিক্ষাব্যবস্থা নিয়ে কী ভাবছেন বগুড়ার তরুণ প্রজন্ম? সবার সামনে পোস্টাল ব্যালট বক্স লক করলেন বগুড়ার জেলা প্রশাসক শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বিমান বাহিনীর ৩৫ সদস্য

সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্বে আগেই ছিটকে গেলেও নিজেদের শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার সিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে আল আমিন-মোরসালিনরা। এই জয়ের ফলে বাংলাদেশ সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে পারবে।

 

ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। ৭০ মিনিটের আগ পর্যন্ত খেলা গোলশূন্য ছিল। এরপর ফাহমিদুল প্রায় ২৫ গজ দূর থেকে একটি জোরালো শটে গোল করে বাংলাদেশের হয়ে ডেডলক ভাঙেন। তার গোলের পরপরই আল আমিন দ্বিতীয় গোল করেন।

 

এরপর ৮ মিনিট পর মহসিন আহমেদ তৃতীয় গোল এনে দেন। ম্যাচের শেষ মুহূর্তে মোরসালিন সিঙ্গাপুরের জালে শেষ গোলটি করেন। অন্যদিকে, যোগ করা সময়ের প্রথম মিনিটে সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন নাদিম রাহিম।

এর আগে, বাংলাদেশ 'সি' গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরেছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফিচার

সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার