Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিঙ্গাপুর থেকে পাঠানো ময়নাতদন্তে জুবিনের মৃত্যু রহস্য জানা গেল

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

বিনোদনডেস্ক: আসামের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু নিয়ে তৈরি হওয়া নানা গুঞ্জনের অবসান ঘটাল সিঙ্গাপুর কর্তৃপক্ষ। শুক্রবার (৩ অক্টোবর) প্রকাশিত ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে, স্কুবা ডাইভিং নয়, বরং সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন তিনি।

প্রতিবেদনটি তুলে দেওয়া হয়েছে জুবিনের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। একই সঙ্গে সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) ময়নাতদন্ত রিপোর্টের কপি ও প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন ভারতীয় হাইকমিশনের কাছেও হস্তান্তর করেছে। এ সময় পুলিশ কর্মকর্তারা প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে কথা বলেন।উল্লেখ্য, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি এবং ভারত ‘আসিয়ান পর্যটন বর্ষ’ উদ্যাপনে অংশ নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন গার্গ।

ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর কারণ স্পষ্ট হলেও পুলিশি তদন্ত এখনো শেষ হয়নি। সিঙ্গাপুর কর্তৃপক্ষ ভক্ত ও অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে— জুবিনের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ভিডিও বা ছবি যেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়া হয়। তদন্তের শুরুর দিকেই অবশ্য নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিল সিঙ্গাপুর সরকার।


এ ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিঙ্গাপুর পুলিশ। সর্বশেষ সংগীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও গায়িকা অমৃত প্রভা মহন্তকে বুধবার আটক করা হয়। এর আগে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসব আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সব মিলিয়ে এখন পর্যন্ত চারজন এ মামলায় আটক হয়েছেন।

অন্যদিকে, আসাম পুলিশও তদন্ত চালাচ্ছে সমান্তরালভাবে। তারা এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের শোক এখনো কাটেনি। শিল্পীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

তথ্যসূত্র: নিউজ১৮

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সিঙ্গাপুর থেকে পাঠানো ময়নাতদন্তে জুবিনের মৃত্যু রহস্য জানা গেল

B
BN DESK | 04 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার