Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার মাঠগুলো থেকে দ্রুত বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ছোট মাছ ধরা পরায় স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন জাতের মাছের সরবরাহ বেড়েছে।

তাড়াশ পৌর মাছের বাজারে গত কয়েকদিনের তুলনায় আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রচুর দেশি মাছের সরবারাহ লক্ষ্য করা গেছে। মাছগুলোর মধ্যে রয়েছে- পুঁটি, টেংরা, কই, শিং, দাঁড়কিনি, খলসা, গোচই ইত্যাদি। সরবরাহ বাড়ায় দামও গ্রাহকের ক্রয় ক্ষমতার মধ্যে। আগে যে মাছ কেজিতে বিক্রি হতো এখন (ভাগা) অনুমান করে বিক্রি হচ্ছে।

বেত্রাশীন গ্রাম থেকে মাছ বিক্রি করতে আসা জলিল জানান, জমির কোনার গর্তগুলোর পানি সেচে প্রচুর ছোট মাছ পাওয়া যাচ্ছে। অত মাছ খাওয়া যায় না। রোদ না থাকায় মাছ শুকানোও যাচ্ছে না তাই বাজারে মাছ বিক্রি করতে এনেছেন। কিন্তু দাম খুব কম হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে বাজারগুলোতে মাছের সরবরাহ বেড়েছে

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার