Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে দুই দোকান ভস্মীভূত

R
নিজস্ব প্রতিবেদক
20 October 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে দুই দোকান ভস্মীভূত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার মাগুরা নাদোসৈয়দপুর  বাজার এলাকার মো. আব্দুল মালেকের জুতার দোকান ও মো. আবুল হোসেনের পানের দোকানে ঘটনাটি ঘটে।

তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ মনজুরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। খবর পেয়েই ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এতে দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এলাকা: সিরাজগঞ্জ তাড়াশ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতের আগুনে দুই দোকান ভস্মীভূত

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার