Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা

BN DESK
04 December 2025, 10:14 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।

ঘোষণায় সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। তবে মনোনয়নপ্রত্যাশী হয়েও মনোনয়ন পাননি জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, যিনি জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য।

তবে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ এনে কনকচাঁপা বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন।

সেসময় তিনি সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে না পেয়ে জীবননাশের আশঙ্কায় নিজ নির্বাচনী এলাকা ছেড়ে পার্শ্ববর্তী বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওই নির্বাচনে মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট এবং কনকচাঁপা পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।

এর আগে সোমবার (৩ ডিসেম্বর) বিএনপি সারাদেশের ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি। নতুন ঘোষণার মধ্য দিয়ে এ আসনের প্রার্থী চূড়ান্ত করা হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন না কণ্ঠশিল্পী কনকচাঁপা

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার