Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিলেটে আ.লীগ নেতা গ্রেপ্তার

BN DESK
05 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় মো. ফরহাদ বক্স (৬১) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মো. ফরহাদ বক্স সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, গত বছরের ৩ সেপ্টেম্বর সিলেটের কোতোয়ালি থানায় করা একটা মামলায় গতকাল সোমবার রাতে আখালিয়া বাজারে নিজ বসতবাড়ি থেকে মো. ফরহাদ বক্সকে (৬১) গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা কোতোয়ালি থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

সিলেটে আ.লীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার