Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

BN DESK
18 January 2026, 04:13 PM পড়তে ১ মিনিট

সিলেটে মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাই।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে সিলেটের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

নিহত দীপ্ত দাস সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিল। মধ্য পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে পৌঁছালে কোনো অজ্ঞাত গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। আওয়াজ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলে দুজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, মরদেহ ‍সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই

B
BN DESK | 18 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার