Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিলেট নয় ঢাকা পর্ব দিয়েই শুরু বিপিএল

BN DESK
02 December 2025, 12:53 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : চায়ের শহর সিলেট নয়, ঢাকা পর্ব দিয়েই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। মূলত আবাসন সংকটের কারণে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু করতে পারছে না বিসিবি। ৪ দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চট্টগ্রাম হয়ে আবার ঢাকায় ফিরবে বিপিএল। তবে এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।

এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। টুর্নামেন্ট শুরুর অল্প কিছুদিন পরেই নতুন বছর শুরু হবে। এই সময়ে সিলেটে ঘুরতে যাওয়ার ভিড় বেড়ে যায়। ফলে পর্যাপ্ত হোটেল খালি পাওয়া যাচ্ছে না। এ কারণেই বাধ্য হয়ে ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে বলে জানিয়েছে আয়োজকসংক্রান্ত একটি সূত্র।

এবারের বিপিএল শুরু হবে ২৬ ডিসেম্বর। এর আগে ৩০ নভেম্বর অনুষ্ঠিত নিলামে দলগুলো নিজেদের স্কোয়াড গুছিয়ে নিয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

সিলেট নয় ঢাকা পর্ব দিয়েই শুরু বিপিএল

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার