Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

BN DESK
29 August 2026, 03:57 AM পড়তে ১ মিনিট

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। হতাহতের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে। তবে এখনো কারো পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, ‘এখন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।’

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। অনেকে আহত হয়েছেন। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার