Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

BN DESK
10 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারআউলিয়া এলাকায় জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটে।

আহতরা হলেন- দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

আহতদের মধ্যে দুজনের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং পাঁচজনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি গিয়ে তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এ সময় সেখানে থাকা দুজন গুরুতর দগ্ধ হয় এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। আহতদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুই শ্রমিকের শরীরের ২৫-৩০ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার