Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

BN DESK
04 December 2025, 06:38 PM পড়তে ১ মিনিট

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুখীরাম উরাং (২৫) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুখীরাম উরাং কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুখীরাম দুপুর দেড়টার দিকে মুরইছড়া সীমান্তের ১ হাজার ৮৪৪ ও ১ হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটির কাছে গরু চরাচ্ছিলেন। একপর্যায়ে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পিঠে গুলি লাগলে রক্তক্ষরণ শুরু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে সুখীরামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, গুলিবিদ্ধ হয়ে সুখীরাম মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার