Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

BN DESK
26 December 2025, 04:55 PM পড়তে ১ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার ভারতীয় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থান কাপড়, ইলেকট্রিক পণ্য ও খাদ্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। 

উদ্ধারকৃত ভারতীয় পণ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার