Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা মামলার তিন আসামি আটক

BN DESK
14 January 2026, 10:29 AM পড়তে ১ মিনিট

কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামে তুচ্ছ ঘটনার জেরে গৃহবধূ ফাহিমা আক্তার আঁখিকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত তিন আসামিকে সীমান্ত পার হওয়ার সময় আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের খাদলা বিওপি এলাকায় তাদের আটক করা হয়। আটকরা হলেন সাইদুর রহমান (২৪), শাফিউল জান্নাত ওরফে সিয়াম (১৯) ও শাহারিয়ার নাজিম জয় (১৯)। পরে রাতেই তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, ১১ জানুয়ারি বিকেলে শিশুদের ব্যবহৃত একটি প্যাম্পার্স ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তার চাচাতো ভাই সিয়ামের কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর সাইদ, সিয়ামসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে ফাহিমাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে তার চাচা, চাচাতো ভাই ও ভগ্নিপতিকেও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেওয়ার পর ফাহিমা মারা যান।

এ ঘটনায় সিয়ামকে প্রধান আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ২০৪৯/৭-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে।

এলাকা: কুমিল্লা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা মামলার তিন আসামি আটক

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার