Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় সাতক্ষীরার সুন্দরবনের হেতালবুনিয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে চার জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিম।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বন আদালতে মামলা দায়ের শেষে সাতক্ষীরা আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, রোববার নিয়মিত টহল কার্যক্রমের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার মৃত ফেলা শেখের ছেলে হালিম শেখ (৬০), সবির মালীর ছেলে জুব্বার মালী (৫৮), মৃত আফসার মালীর ছেলে তৈবুর রহমান (২৫) ও সেজ্জাদ শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৩২)।

বনবিভাগ জানায়, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও যে কোনো ধরনের শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে গোপনে প্রবেশ করে মাছ ধরছিলেন। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মাছ ধরার জালসহ সরঞ্জাম জব্দ করা হয়।

স্মার্ট পেট্রোল টিমের লিডার আব্দুল কারিম বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভয়ারণ্য এলাকাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হচ্ছে। কিন্তু কিছু জেলে নিয়ম ভেঙে প্রবেশ করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, রোববার আটক করা জেলেদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৪ জেলে আটক

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার