Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

সেন্টমার্টিনে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
সেন্টমার্টিনে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ও ১টি বোটসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। 

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোর রাত ৪ টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন৷ অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন  লে. কমান্ডার সিয়াম-উল-হক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

সেন্টমার্টিনে ৬ কোটি টাকার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার