Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সোমবার রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

‘প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত’ করার দাবিতে আগামীকার সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আজ রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। 

এদিকে বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপতভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। এতে ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলো থাকবে বলে জানা গেছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

সোমবার রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার