Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

BN DESK
07 December 2025, 03:59 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ড্র অনুষ্ঠানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ ট্রফি নিয়ে হাজির হন ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের। সেখানেই ঘটে বিপত্তি!

গত শুক্রবার ২০২৬ বিশ্বকাপের গ্রুপিং ড্র অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠার সময় হাতে স্কালোনির গ্লাভস দেখা যায়। অথচ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ও কোচ খালি হাতেই ট্রফি স্পর্শ করার অধিকার রয়েছে। তবুও স্কালোনিকে গ্লাভস পরতে হয়েছে যে বিষয়টি নাকি জানতেন না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে কারণে গতকাল (শনিবার) পুরো টুর্নামেন্টের সূচি ঘোষণার সময় তিনি আলবিসেলেস্তে কোচের কাছে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্য শেষ হতেই ইনফান্তিনো আগেরদিনের প্রসঙ্গ তোলেন। গ্লাভস পরে বিশ্বকাপ ট্রফি ধরা স্কালোনিকে এবার সেটি স্পর্শ করতে বলেন খালি হাতে।

বিশ্বকাপজয়ী কোচের কাছে ক্ষমা চেয়ে ফিফা সভাপতি বলেন, ‘আমি ফিফার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি, বিষয়টি (গ্লাভস পরে ট্রফি ধরা) জানতাম না। অবশ্যই বিশ্বচ্যাম্পিয়নরা (খালি হাতে) কাপ স্পর্শ করতে পারবেন। আমি ক্ষমা চাচ্ছি, কারণ আমি তা জানতাম না।’ এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ইনফান্তিনো বলতে থাকেন, ‘কি অপমানজনক বিষয়! আসলে আপনি বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রতিদিনই ক্রমশ তরুণ হয়ে উঠছেন।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

স্কালোনির কাছে ক্ষমা চাইলেন ফিফা সভাপতি

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার