Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী

BN DESK
03 January 2026, 06:44 PM পড়তে ১ মিনিট

নতুন বছরের শুরুতেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী ও তার স্ত্রী রূপালী বড়ুয়া। শুক্রবার গভীর রাতে গুয়াহাটির গীতানগর এলাকার জু রোডে এই দুর্ঘটনা ঘটে।

 
জানা গেছে, এদিন নৈশভোজ সেরে ফিরছিলেন আশিস ও রূপালী। রাস্তায় হাঁটতে গিয়ে দুজনে রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।
আচমকা এই দুর্ঘটনায় তারা দুজনই আহত হন।
 
 
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শনিবার সকালে সেই দুশ্চিন্তার কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নিজেদের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা।
 
ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি।
 
 
আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি।
তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’
 
 
এই দুর্ঘটনায় শুধু আশিস বিদ্যার্থী ও তার স্ত্রীই নন, আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। তাকে দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় এবং চিকিৎসা শুরু হয়েছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার