Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট
হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আবুধাবিতে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপের গ্রুপ-বি’র লড়াইয়ে প্রতিপক্ষ হংকং। শক্তিশালী পেস আক্রমণ আর আগ্রাসী ব্যাটিং ইউনিট দিয়ে শুরুটা রঙিন করতেই চায় লিটন-তাসকিনরা।

তবে হংকংকে হেলাফেলা করছে না বাংলাদেশ। কারণ, বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে ২০১৪ সালের সেই স্মৃতি এখনো টাটকা। চট্টগ্রামের মাটিতে এই হংকংয়ের কাছেই দুই উইকেটে হেরেছিল টাইগাররা। হংকংয়ের বর্তমান দলে রয়েছেন সেই দলেরই দুজন অভিজ্ঞ সেনানি। যদিও পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এরপর থেকে মাত্র ১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের ঝুলিতে। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই হংকং দেখিয়েছে সীমাবদ্ধতার ছবি। মাঝারি মানের পেসাররা রান দিয়েছেন হাত খরচ করে, তবে স্পিনে খানিকটা লড়াই করেছেন এহসান খান, ইয়াসিম মুর্তাজা ও কিঞ্চিৎ শাহ। কিন্তু আফগান ব্যাটারদের সামনে সেই চেষ্টাও বৃথা যায়, বোর্ডে ওঠে ১৮৮ রান। জবাবে ব্যাট হাতে ভেঙে পড়ে হংকং, মাত্র ৯৪ রানে থেমে যায় ইনিংস। টপ অর্ডারের ছয় ব্যাটারের মধ্যে কেবল একজনই পৌঁছেছিলেন দুই অঙ্কে।

আজকের ম্যাচে তাই বাংলাদেশ চাইবে প্রথম দশ ওভারেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ, ডেথ ওভারে ভরসা মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লেতে অফস্পিনে থাকবেন মাহেদি হাসান, আর সাপোর্টে তানজিম হাসান সাকিব। তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনও হতে পারেন চমক। বাংলাদেশের ব্যাটিংয়ে এসেছে নতুন দমকা হাওয়া। ছক্কা মারার প্রবণতা বেড়েছে চোখে পড়ার মতো। ওপেনিংয়ে তানজিদ হাসান আর পারভেজ হোসেন ইমন আগ্রাসী সূচনা এনে দিচ্ছেন। ডেথ ওভারে শামীম হোসেন ও জাকের আলীর ব্যাটে ভরসা রাখছে দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

হংকংয়ের সম্ভাব্য একাদশ :
জিশান আলী (উইকেটকিপার), অঞ্জি রাঠ, বাবর হায়াত, নিজাকাত খান, কলহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, আয়ুষ শুক্লা, আতীক ইকবাল ও এহসান খান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বলিউড

হংকংয়ের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার