Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হংকং থেকে সকালেই ইংল্যান্ডে রওয়ানা দিয়েছেন হামজা

BN DESK
27 October 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক: ফিফা উইন্ডোতে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন হামজা দেওয়ান চৌধুরী। হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে তিনি রওনা দিয়েছেন। অন্যদিকে, ঢাকার পথে রয়েছেন জামাল ভূঁইয়ারা।হংকং থেকে থাইল্যান্ড হয়ে বাংলাদেশ দল ঢাকায় ফিরবে। এই মুহূর্তে জামালরা থাইল্যান্ডে যাত্রা বিরতিতে রয়েছেন। ব্যাংকক থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা ইংল্যান্ড, সামিত কানাডা ও ফাহমিদুল ইতালি যাবে। আমরা একই সময় এয়ারপোর্টে পৌঁছাই। আমাদের ঘণ্টাখানেক পর ফ্লাইট ছিল তাদের।’

এখন পর্যন্ত হামজা বাংলাদেশের জার্সিতে ৫ ম্যাচ খেললেন। পাঁচ ম্যাচের মধ্যে তিনটি হোম আর দুটি অ্যাওয়ে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে অ্যাওয়ে ম্যাচ খেলে পরদিন ঢাকায় এসেছিলেন। ঢাকায় একদিন বিশ্রাম নিয়ে পরদিনই ইংল্যান্ড চলে যান হামজা। হংকং-ঢাকার দূরত্ব বেশি হওয়ায় তিনি এবার হংকং থেকেই ইংল্যান্ড যাচ্ছেন। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। ফিফা উইন্ডোতে হামজাকে আবারও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।বাংলাদেশ দল গতকাল হংকং সময় রাত ৮টায় ম্যাচ খেলেছে। সেই ম্যাচ খেলে হোটেলে ফিরতে বেজেছে প্রায় ১২টা। হংকং সময় সকাল ৮টায় ফ্লাইট থাকায় তেমন বিশ্রামের সুযোগ পাননি জামালরা। ভোররাত ৪টার দিকে তাদের এয়ারপোর্টের উদ্দেশে রওনা হতে হয়েছে। আজ দুপুর ১২টার পর দেশে পৌঁছাতে পারে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

হংকং থেকে সকালেই ইংল্যান্ডে রওয়ানা দিয়েছেন হামজা

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার