Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হবিগঞ্জে২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরাসহ পাচারকারী আটক

BN DESK
18 December 2025, 08:56 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জে ভারত থেকে অবৈধভাবে আনা ২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হাবিবুর রহমান (৫৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সদর উপজেলার লস্করপুরের ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান নওগাঁ জেলার সদর উপজেলার ফতেপুর গ্রামের হাসান আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে রেলক্রসিং সংলগ্ন স্থান থেকে ৯৪ বস্তায় ভরা ২ হাজার ৮২০ কেজি অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়। এ সময় জিরা বহনকারী মো. হাবিবুর রহমানকে (৫৫) আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান জানান, চোরাচালানে জড়িত আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

হবিগঞ্জে২ হাজার ৮২০ কেজি ভারতীয় জিরাসহ পাচারকারী আটক

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার