Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

BN DESK
07 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, গাঁজা, বিয়ার, জিরা, ফুচকা, বাসমতি চাল, বিস্কুট, কম্বল এবং যানবাহন।

আজ সোমবার (৩ নভেম্বর) হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। এ সময় মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে ট্রাক ভর্তি ৬৪ লাখ ২৫ হাজার টাকার জিরা ও অপর একটি পিকআপ ভর্তি ৩১ লাখ ২৯ হাজার ৮৪০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা, বিস্কুট, কম্বল জব্দ করা হয়।

তিনি আরও জানান, এছাড়া সোমবার রাজঘাট সীমান্তবর্তী এলাকা থেকে বাসমতি চাল ও ৪টি ভারতীয় চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। যার মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। একই সঙ্গে সাতছড়ি সীমান্তবর্তী এলাকা থেকে মদ, গাঁজা ও বিয়ার জব্দ করা হয়। যার মূল্য ৩ লাখ ৫৩ হাজার টাকা।

 
এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

B
BN DESK | 03 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার