Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ৩০

BN DESK
08 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় যাত্রীবাহী একটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে উল্টে গেলে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহ্ত হয়েছেন ৩০ যাত্রী।সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতরা হলেন বাদল মিয়া (৪০), সানু মিয়া (৪৫)। তারা দুইজনই মাধবপুর উপজেলা বাসিন্দা। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেট মাজার জিয়ারত শেষে মাধবপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মাধবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গোপাল চন্দ্র দাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২ আহত ৩০

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার