Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হবিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

BN DESK
22 December 2025, 09:48 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৪ বোতল মদ ও ৫ বোতল বিয়ার জব্দ করেছে। যার মূল্য ৩৭ হাজার ২৫০ টাকা।

আজ সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।

এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মাদক প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে ঔষধী বাগান নামক এলাকায় তল্লাশী করে। এতে মালিকবিহীন অবস্থায় বাগানের ঝোপঝাড়ের মধ্যে থাকা ভারতীয় ২৪ বোতল মদ ও ৫ বোতল বিয়ার জব্দ হয়।  

জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান। একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানী চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।  

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

হবিগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার