Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

BN DESK
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : হাইকোর্টের দ্বারস্থ হলেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক কুমার শানু। দিল্লি হাইকোর্টে স্বত্বাধিকার আইনের অন্তর্গত তার ব্যক্তিত্ব রক্ষার অধিকারের দাবিতে একটি আবেদন জমা দিয়েছেন তিনি। 

কুমার শানুর এই আবেদনের শুনানি হবে আগামী সোমবার, বিচারপতি মনপ্রিত প্রিতম সিং অরোরার এজলাসে। কুমার শানু ভট্টাচার্য ওরফে কুমার শানু নামে বেশি পরিচিত এই গায়ক আদালতের কাছে তার প্রচারের অধিকার কায়েম রাখার আর্জি জানিয়েছেন। শানু তার নাম, কণ্ঠস্বর, গায়কী এবং গানের কৌশল ইত্যাদির মর্যাদা রক্ষার আবেদন করেন আদালতে। যা স্বত্বাধিকার আইনের অধীনে ব্যক্তিত্ব বা প্রচার অধিকার বিধির মধ্যে পড়ে। তার আবেদনে শানু গান গাওয়ার বিভিন্ন ধরন ও গানের মাধুর্য আনতে যে যে স্বরগ্রামের উঁচুনিচু করার কৌশল সেই সব রক্ষার কথা বলেছেন। একই সঙ্গে তার ছবি, পছন্দ স্বাক্ষরের স্বত্ব রক্ষার আবেদন জানিয়েছেন আদালতে। তার গানের অবৈধ অথবা লাইসেন্সহীন ব্যবহার বন্ধ এবং বাণিজ্যিকভাবে তার গাওয়া গান ব্যবহারের বৈধতা রক্ষার কথাও জানান। কোনো তৃতীয় পক্ষ এ ধরনের কাজ করলে তা যেন আইনবহির্ভূত বলে বিবেচ্য হয়, সেই আর্জি রেখেছেন। তার দাবি, যত্রতত্র ব্যবহারে মানুষ বিভ্রান্ত হতে পারেন এবং তার ভক্তরা প্রকৃত কণ্ঠ শোনার হাত থেকে বঞ্চিত হবেন।

কুমার শানুর হয়ে আবেদনটি করেছেন আইনজীবী শিখা সচদেব ও সানা রইস খান। শানুর অনুষ্ঠানের নৈতিক অধিকার রক্ষার আবেদন যেন স্বত্বাধিকার আইন দ্বারা বিবেচিত হয়। আইন ভঙ্গকারীরা তাদের মক্কেলের ব্যক্তিত্ব ও প্রচার রক্ষার অধিকার অমান্য করছেন কুমার শানুর নাম, কণ্ঠস্বর, পছন্দ এবং ব্যক্তিজীবনকে ব্যবহার করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাইকোর্টের দ্বারস্থ কুমার শানু!

B
BN DESK | 12 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার