Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

BN DESK
30 October 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

মফস্বল ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদ খানের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিনজনকে আটক করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত খাজা আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। খাজা আহমেদ দুবাইপ্রবাসী ছিলেন এবং বাড়িতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যাসন্তানের জনক। অভিযুক্ত শাহজালালও প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশাচালক। চার ভাইয়ের মধ্যে শাহজালাল ছোট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর হাসপাতালে কথা হয় নিহতের মরদেহের সঙ্গে থাকা তৃতীয় ভাই অলি উল্লাহ খানের সঙ্গে। তিনি বলেন, ‘গত কয়েকদিন সম্পত্তিগত বিরোধ নিয়ে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে সালিশ বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা-কাটাকাটির একপর্যায়ে শাহজালাল খাজা আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়।’ ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, ‘জানতে পেরেছি সম্পত্তিগত বিরোধ নিয়ে ভাইদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে হাতুড়ির আঘাতে খাজা আহমেদের মৃত্যু হয়। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত শাহজালাল, নুর মোহাম্মদসহ ৩ জনকে আটক করা হয়েছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার