Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

BN DESK
16 January 2026, 12:28 AM পড়তে ১ মিনিট

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে উসকানিমূলক ও আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে শেখ ইমরানুল ইসলাম (৩০) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শেখ ইমরানুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের শেখ আমিনুল ইসলামের ছেলে।

তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। এছাড়া গ্রেপ্তারকৃত ইমরানের বিরুদ্ধে বিজয়নগর থানায় একটি নাশকতা মামলা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

হাদির মৃত্যু নিয়ে ফেসবুকে কটুক্তি, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার