Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে : সংস্কৃতি উপদেষ্টা

BN DESK
29 August 2026, 04:01 AM পড়তে ১ মিনিট

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয়েছে এ তথ্য। আর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নড়ে ওঠেছে গোটা দেশ। নেমেছে শোকের ছায়া।

ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশবাসী। সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন তরুণ প্রজন্ম ও নেটিজেনরা। এ থেকে বাদ যাননি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।

এদিন রাত ১০টায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে ওসমান হাদির একটি ছবি পোস্ট করেন নির্মাতা ফারুকী। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের ভাই হাদি রওনা দিয়েছেন অনন্তের পথে। আবরার, আবু সাঈদদের মতো হাদি না থেকেও আরও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে। ইউ ফেইলড টু কিল ওসমান হাদি!’

এর আগে রাত ৯টা ৪৪ মিনিটে ওসমান হাদির ফেসবুক থেকে দেয়া পোস্টে লেখা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার মস্তিষ্কে রয়েছে।

এ অবস্থার মধ্যেই পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সবশেষ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাদি না থেকেও বেশি করে থাকবেন বাংলাদেশের বুকে : সংস্কৃতি উপদেষ্টা

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার