Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশে মেসি-রোনালদো

BN DESK
16 November 2025, 02:39 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা এখন হামজা চৌধুরী। হামজার আগমনে বদলে গেছে দেশের ফুটবলের চিত্র। মৃতপ্রায় ফুটবল যেন ফিরে পেয়েছে প্রাণ। হামজা-শমিত-জায়ান-ফাহমিদুল-কিউবাদের আগমনে সমর্থকরাও উচ্ছ্বসিত। দেশের ফুটবলের বড় তারকা হামজা নিজের পছন্দের সর্বকালের সেরা স্বপ্নের একাদশ জানিয়েছেন।

হামজা তার একাদশের জন্য বেছে নিয়েছেন ৪-৩-৩ ফরমেশন। দলের কোচ হিসেবে হামজার পছন্দ পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে তিনি আস্থা রেখেছেন ম্যানুয়েল নয়ারে। নিজের পছন্দের একাদশে হামজা রক্ষণভাগে আস্থা রেখেছেন দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডিক ও রবার্তো কার্লোসে। মধ্যমাঠে জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা ও কান্তে। আক্রমণভাগে রোনালদো, মেসি দুইজনকেই রেখেছেন তিনি। দুই প্রান্তে খেলবেন দুইজন। আর মূল ফরোয়ার্ড হিসেবে থাকবেন রোনালদো নাজারিও।

এক নজরে হামজার সেরা একাদশ : ম্যানুয়েল নয়ার (গোলরক্ষক), দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ভ্যান ডিক, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, কান্তে, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও রোনালদো নাজারিও

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশে মেসি-রোনালদো

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার