Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল বিকাশ

BN DESK
15 November 2025, 06:14 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বিকাশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ লেস্টার সিটি ফুটবল ক্লাবের তারকা ফুটবলার হামজা চৌধুরী। দেশের মানুষের সঙ্গে নতুন আবেগে ফুটবলকে সংযুক্ত করা এই খেলোয়াড়, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশ’র বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন। 

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। হামজা চৌধুরী সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকা, যিনি শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা, পেশাদারিত্ব এবং ইতিবাচক ব্যক্তিত্বের কারণে তিনি সকল শ্রেণির মানুষের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত হামজা বাংলাদেশের পথশিশুদের নিয়ে কল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি তার পারিবারিক নিবাস সিলেটের হবিগঞ্জে, একটি এতিমখানায় অর্থায়ন করে চলেছেন। বিকাশ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশ’র সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন তিনি।

বিকাশের সাথে যুক্ত হওয়া প্রসঙ্গে হামজা চৌধুরী বলেন, বিকাশ’র মত কোটি মানুষের ব্র্যান্ডের সাথে যুক্ত হওয়া এক ধরনের সুযোগ। বিকাশ’র প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের । দেশসেরা এই ব্র্যান্ডটির প্রসারে একসাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল বিকাশ

B
BN DESK | 15 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার