Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

BN DESK
03 December 2025, 09:38 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্কঃ ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, নাক দিয়ে হলেও উনি খাচ্ছেন এবং তার বডি ওষুধ রেসপন্স করছে। কালকের চেয়ে আজকে ভালো আছেন অনেকটা। উনার যে সার্বক্ষণিক সহযোগী ফাতেমা তার সঙ্গেও দেখা হলো।

যদিও সে খুবই আবেগাপ্লুত। উনার কাছে ম্যাডামের খোঁজ নিলাম, শুনলাম ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন এবং দু-একবার চোখ মেলে তাকাচ্ছেন।

‘আমরা সারা বাংলাদেশের মানুষ একযোগে এই একটা কারণে একত্রিত হয়েছি। আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহ দ্রুত উনাকে সুস্থতা দিন। আমার বিশ্বাস যে, এতগুলো হাতের মধ্যে কারো না কারো হাত আল্লাহ কবুল করবেন।’

আল্লাহর কাছে আমার চাওয়া আল্লাহ যেকোনো উপায়ে উনাকে আরাম দিক এবং হায়াতে তৈয়বা দান করুক।

এ ছাড়া সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমাদের অবিসংবাদিত নেতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সবাই জানি এবং এ-ও জানি যে, তাঁর ভালোর জন্যই হাসপাতালে ভিড় করা উচিত না বা যাবে না বলে নিজেকে বুঝ দিয়ে দিনমান দোয়া করে যাচ্ছিলাম কিন্তু শেষমেষ মন আর মানলোই না। 

 
 

এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সেই রুমের সামনে গিয়ে পৌঁছালাম যে রুমে ম্যাডাম এতদিন ছিলেন, এখন তিনি আইসিইউতে আছেন।

কড়া নিরাপত্তার ভেতরেও কিছু মানুষ তো ছিলোই। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম, ডাক্তার জুবাইদা রহমান সাহেবার বড় বোন শাহিনা খান জামান বিন্দু , ব্যারিস্টার মেহনাজ মান্নান ,মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রী শর্মিলা রহমান সাহেবা ওনাদের সঙ্গে দেখা হয়ে কথা হলো এবং ম্যাডামের সার্বিক অবস্থা জানার চেষ্টা করলাম।
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাসপাতালে খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার