Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

হাসপাতালে ভর্তি নচিকেতা

BN DESK
07 December 2025, 08:31 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : আজ রোববার (৭ ডিসেম্বর) একটি প্রোগ্রামে গান করার কথা ছিল কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর। কিন্তু সেই শো বাতিল করে বর্তমানে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় এই শিল্পী। 

হৃদযন্ত্রে জটিলতা দেখা দেওয়ায় শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ভারতীয় গণমাধ্যম জানায়, চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। জানা যায়, গত কয়েকদিন ধরেই নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন।

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে নচিকেতা একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

হাসপাতালে ভর্তি নচিকেতা

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার