Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা

BN DESK
06 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে ১৫ মাসে আমার যথেষ্ট সফলতা আছে। আর যেগুলো আমি করতে পারিনি সেগুলো আমার ব্যর্থতা। এতে আমার করার কিছু ছিল না। কারণ ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না।

শুক্রবার (৩১ অক্টোবর) পঞ্চগড় জেলা শহরের রৌশনাবাগ এলাকার দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসা মাঠে পঞ্চগড় জেলার সকল তৌহিদী জনতার উদ্যোগে আজিমুশ্বান শানে রিসালাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সরকারের বয়স ১৫ মাস। আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি। হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এনেছি। মডেল মসজিদগুলো, যেগুলো নির্মাণে দুর্নীতি অথবা অনিয়ম আছে, এগুলোর জন্য আমরা পাওয়ার ফুল কমিটি গঠন করেছি। উনারা অতিসত্বর আমাদের কাছে রিপোর্ট দেবেন। ইসলামিক ফাউন্ডেশনে বেশ কিছু অনিয়ম ছিল। আমরা একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছিলাম। কালকে আমাকে রিপোর্ট দিয়েছেন এবং উনার তদন্ত অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, হজের টাকা ফেরত দিয়েছি ৩৯ কোটি। যেগুলো এজেন্সির টাকা সৌদি আরবে ছিল। আমার মন্ত্রণালয়ে আমার জানামতে দুর্নীতির কোনো স্কোপ নেই। আমি নিজেও দুর্নীতির সাথে যুক্ত নই। আমার অফিসাররাও যাতে দুর্নীতিমুক্ত থাকে, আমি যথেষ্ট সোচ্চার আছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং একটি ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন স্থাপন করতে সক্ষম হয়েছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না : ধর্ম উপদেষ্টা

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার