Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

১৫ বছর পর জুটি বাঁধছেন জয়-কুসুম

BN DESK
08 January 2026, 07:59 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : প্রায় ১৫ বছর পর জুটি বাঁধছেন শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে জুটি হবেন এই দুই তারকা। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’-এ এই জুটিকে আবার একসঙ্গে পাবেন দর্শক।

ওয়েব সিরিজটির পরিচালকও জয় নিজেই। গল্পের মূল উপজীব্য একটি চিরচেনা প্রবাদ ‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’। নির্মাতা ও অভিনেতা হিসেবে এই গল্পে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জয়। তিনি বলেন, ‘এমন গল্পে অভিনয় করা একজন শিল্পী হিসেবে আমার জন্য ভীষণ আনন্দের। দীর্ঘদিন পর কুসুমের সঙ্গে আবার কাজ করাও বিশেষ অনুভূতির।’

দুই দশকেরও বেশি আগে শোবিজে পথচলা শুরু করেছিলেন জয় ও কুসুম। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হওয়ার পর কুসুমের প্রথম নাটক ‘বিয়ের আংটি’তে তার সহশিল্পী ছিলেন জয়। এরপর নিয়মিতভাবে একসঙ্গে বহু নাটকে কাজ করেছেন তারা। তবে সময়ের ব্যবধানে আলাদা হয়ে যায় পথ। কুসুম কিছু সময় নাটক থেকে দূরে ছিলেন, আবার জয়ও অভিনয় থেকে বিরতি নিয়ে উপস্থাপনায় মন দেন। কুসুম সিকদার জানান, পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজ করার আনন্দই আলাদা। তার ভাষায়, ‘জয় আর আমি একই সময়ে বড় হয়েছি। বোঝাপড়া স্বাভাবিকভাবেই ভালো। এই সিরিজের পরিকল্পনার শুরু থেকেই আমরা যুক্ত। মনে হচ্ছে, সত্যিই ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটিতে একাধিক আলোচিত কাজে অভিনয় করে নতুন করে দর্শকদের নজরে এসেছেন জয়। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ের ‘৭ নম্বর ফ্লোর’, ‘গুটি’, ‘পাপকাহিনি’, ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘আম্মাজান’-এর মতো কাজ তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে। যুক্তরাষ্ট্রে কয়েক মাস কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে নতুন প্রকল্পের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

১৫ বছর পর জুটি বাঁধছেন জয়-কুসুম

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার