Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

২৩ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল

BN DESK
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
স্নায়ুবিক রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘৯-১-১ : ন্যাশভিল’ অভিনেত্রী ইসাবেল টেট। গত ১৯ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অভিনেত্রীর এজেন্সি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।
 
 
জানা গেছে, ইসাবেল জন্মগত স্নায়ুবিক রোগে ভুগছিলেন। বিরল এই রোগ পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ুকে প্রভাবিত করে। রায়ান মারফির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির স্পিন-অব সিরিজ ‘৯-১-১: ন্যাশভিলের’ পাইলট পর্বে জুলি চরিত্রে দেখা যায় ইসাবেলকে। এটি সম্প্রচারিত হয় অক্টোবর মাসেই। এটিই ছিল তার অভিনয়জীবনের সবচেয়ে বড় সাফল্য।
 
তবে সিরিজটি প্রচারের কয়েক দিনের মধ্যেই চলে গেলেন তরুণ অভিনেত্রী।
এজেন্সির পক্ষ থেকে জানানো হয়, ‘ইজিকে (ইসাবেলের ডাকনাম) আমরা কিশোরী বয়স থেকেই চিনি। কয়েক বছর পর আবার অভিনয়ে ফেরেন, আর প্রথম অডিশনেই তিনি কাজ পেয়ে যান। শুটিং করে নিজের স্বপ্নের কাজটি করতে পেরে তিনি খুবই খুশি ছিলেন।
 
ন্যাশভিলে জন্ম ও বড় হওয়া ইসাবেল টেট মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। আজ শুক্রবার টেনেসিতে তার শেষকৃত্য হওয়ার কথা।
 
সূত্র: পিপলডটকম 
পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

২৩ বছরেই না ফেরার দেশে অভিনেত্রী ইসাবেল

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার