Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

BN DESK
07 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

কক্সবাজারের ভূমি অধিগ্রহণ শাখার অধিগ্রহণের টাকা অবৈধভাবে তুলে নিতে সহায়তা করার অভিযোগে ঈদগাঁও উপজেলার বর্তমান নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমার বিরুদ্ধে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

প্রায় ২ কোটি টাকার চেকের জালিয়াতির মাধ্যমে টাকা আত্মসাতে সহায়তা করার অভিযোগ এনেছেন এ মামলার বাদী মোহাম্মদ মনজুর আলম।

বাদীর নালিশী দরখাস্ত অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তারা আদালতের দেওয়া আদেশ অমান্য করে একটি দালাল চক্রের মাধ্যমে অধিগ্রহণের টাকা উত্তোলন করতে সহযোগিতা করেন। দালাল চক্রের সদস্যরা জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে প্রায় ২ কোটি টাকার চেক ইস্যু এবং উত্তোলনে সরকারি কর্মকর্তাদের সহায়তা পান বলে অভিযোগ করা হয়েছে।

দায়েরকৃত এ মামলায় বিমল চাকমা ছাড়াও অভিযুক্ত রয়েছেন, কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার শিশির স্বপণ চাকমা(৪৫), অফিস সহকারী মোহাম্মদ ইমরান(২৭) ও ইয়াছিন আরফাত(৩০।

মামলাটি কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতে THE CRIMINAL LAW AMENDMENT ACT এর ৮ ধারা অনুযায়ী দায়ের করা হয়েছে। যেহেতু এটি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ, তাই মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) তফসিলভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকা: কক্সবাজার
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

২ কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার