Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬ 

BN DESK
12 November 2025, 01:22 PM পড়তে ১ মিনিট

৪৪তম বিসিএসের পরিবর্ধিত সম্পূরক ফল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৬৭৬ জন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রস্তুতের সময় কমিশনের প্রাপ্ত তথ্যে দেখা যায়, কয়েকজন প্রার্থী আগের বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে ৪৪তম বিসিএসের ফলাফলেও তারা একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনয়নযোগ্য হয়েছেন। এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর জারি করা সংশোধিত বিধিমালার আওতায় পিএসসি এই প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ না দেয়ার সিদ্ধান্ত নেয়।  এতে আরও বলা হয়, তাদের পরিবর্তে মেধাতালিকা থেকে মেধাক্রম ও প্রচলিত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী, প্রার্থীদের বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭১০ শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৭৬ পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেয়া হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬৭৬ 

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার