Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৪৫ বছর পেছনে ফিরে গেলেন জয়া আহসান!

BN DESK
09 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনয়শিল্পী জয়া আহসান এবার ভক্তদের চমকে দিলেন এক অনন্য ফটোশুটে। মা রেহানা মাসউদের বিয়ে ও বউভাতের শাড়ি পরে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ৪৫ বছর আগের সেই শাড়িগুলোতে সোনার সুতোয় কাজ। মায়ের শাড়ি পরে ফটোশুট করে জয়া আহসান তা নিজের ফেসবুকে পোস্ট করেছেন।

জয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এই ছবিগুলোতে যে দুটো শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর; আসলে এগুলো আমার মায়ের বিয়ের শাড়ি-একটা বিয়ের, একটা বউভাতের। বাবা কিনে নিয়ে গিয়েছিলেন কলকাতা থেকেই। সোনার সুতোয় কাজ করা এক চিরন্তন রূপকথা, এখনো ঠিক যেন নতুন নতুন বিবাহের গন্ধে ভরপুর।’

জয়া আহসানের ছোটবোন কান্তা মাসউদ। তিনি জানান, মায়ের বিয়ে ও বউভাত আয়োজনের শাড়ি দুটি ঘিরে শৈশবে তার ও বোনের মধ্যে চলত মিষ্টি এক প্রতিযোগিতা। ফেসবুক পোস্টে তাও তুলে ধরলেন জয়া। তিনি লিখেছেন, ‘কিশোরীবেলা থেকে আমরা দুই বোন কী কাড়াকাড়িটাই না করেছি! আমি বলতাম নীলটা আমার, বোনের পছন্দ ছিল টুকটুকে লালটা!’ জয়া আরও লিখেছেন, ‘কখনো কখনো পছন্দ ওলটপালট হতো, কিন্তু পরে বুঝেছি-এই দুটো শাড়ি-ই আমাদের কাছে অমূল্য সম্পদ। মৌসুমী ভৌমিকের গানের সেই লাইনটা কিছু ফেলতে পারি না আমার হয়েছে সেই অবস্থা।’

জয়া জানিয়েছিলেন, তার কাছে এখনো সংরক্ষিত আছে মায়ের সব পুরোনো শাড়ি। এসব শাড়ি তিনি সযত্নে আগলে রেখেছেন। তিনি লিখেছেন, ‘আমার মায়ের যত পুরাতন শাড়ি, মায়ের বিয়ের শাড়ি, এমনকি আমার জন্মের আগের শাড়িগুলোও রয়ে গেছে আমার কাছে-আলমারির যত্নে, ন্যাপথলিনের রূপকথায় আত্মকথার ইতিহাস। এটা আমার মাতৃতান্ত্রিক শ্রদ্ধাজ্ঞাপন মাত্র।’ এতদিন মায়ের বিয়ে ও বউভাত আয়োজনের শাড়িগুলো পরতে পারেননি। এবার সুযোগ হলো, তাই পরে ফটোশুটেও অংশ নিলেন। অবশেষে সেই সুযোগ পেয়ে ঐতিহ্যবাহী শাড়িগুলো পরে ফটোশুট করে লিখেছেন, ‘হঠাৎ করেই সুযোগ হলো এই দুটো শাড়ি পরার সুন্দর করে স্টাইলিং করে ছবিগুলো তুললাম। আশা করি, সকলের পছন্দ হবে এই ফটোশুট।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

৪৫ বছর পেছনে ফিরে গেলেন জয়া আহসান!

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার