Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৫৯ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন মেসি

BN DESK
30 November 2025, 03:14 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : নিউইয়র্ক সিটিকে ৫-১ গোলে উড়িয়ে মেসির দল ইন্টার মিয়ামি প্রথমবারের মতো জিতে নিয়েছে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শিরোপা। এটি মেসির ক্যারিয়ারের ৪৭তম শিরোপা।

এই ম্যাচে খুব বড় প্রভাব অবশ্য মেসিকে ফেলতে হয়নি। তিনি স্রেফ গোল করিয়েছেন একটি। আর তাতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন তিনি। ম্যাচের ৬৭ মিনিটে মিয়ামি যখন শঙ্কায় ছিল ২ গোলের লিড হারিয়ে বসার, তখন তিনি দারুণ এক প্রতি আক্রমণ থেকে বল বাড়ান সতীর্থ মাতেও সিলভেতিকে। রোজারিওর তরুণ এই উইঙ্গার গোল করতে ভুল করেননি। বল জড়ান জালে। আর তাতেই ৫৯ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দেন তিনি। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক এখন মেসি। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে এই অ্যাসিস্ট তার ক্যারিয়ারের ৪০৫তম। এই অ্যাসিস্টই তাকে তুলে দেয় তালিকার শীর্ষে। ১৯৬৬ সালে ফেরেনশ পুসকাস যখন অবসরে যাচ্ছেন, তখন তার ক্যারিয়ার অ্যাসিস্টসংখ্যা ছিল ৪০৪। যদিও তা ছিল অনানুষ্ঠানিক, কারণ তখন এসবের হিসেব আনুষ্ঠানিকভাবে রাখত না কোনো প্রতিষ্ঠানই।

আগের ম্যাচে সিনসিনাতির বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন মেসি। আজকের এই অ্যাসিস্ট তাকে তুলে দিয়েছে সবার ওপরে। এখনও খেলে যাচ্ছেন, এমন ফুটবলারদের ভেতর সবচেয়ে বেশি অ্যাসিস্ট আছে থমাস মুলারের, ৩৫২টি। তার ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজের নামের পাশে অ্যাসিস্ট ৩১৭টি। কেভিন ডি ব্রুইনা আছেন ঠিক তার পেছনে, তার অ্যাসিস্ট ৩১৬টি। খুব বেশি দূরে নেই আনহেল ডি মারিয়াও, ৩১৩ অ্যাসিস্ট তার। ক্রিশ্চিয়ানো রোনালদো আছেন মেসি থেকে ১০১ অ্যাসিস্ট দূরে। ক্যারিয়ারের পড়ন্ত সময়ে এখানেও মেসিকে টক্কর দেবেন রোনালদো, এমন সম্ভাবনা নেই খুব বেশি। অ্যাসিস্টের পাশাপাশি মেসির গোলসংখ্যাও ৮৯৬টি। তিনি মোট গোলে অবদান রাখার দিক দিয়েও আছেন সবার ওপরে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

৫৯ বছরের পুরোনো রেকর্ড নিজের করে নিলেন মেসি

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার