Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৫ আগস্টের পর আল্লাহর রহমতে আবির্ভূত হয়েছেন খালেদা জিয়া: জি কে গউছ

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, গত বছর ৫ আগস্টের পর জনরোষের ভয়ে জান বাঁচাতে আওয়ামী লীগের সব এমপি, মন্ত্রী, নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন। তখন বাংলাদেশ উত্তপ্ত। আর সে সময় জাতির সামনে আল্লাহর রহমত হিসেবে আবির্ভূত হয়েছেন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজলের সভাপতিত্বে এবং সামছুল ইসলাম মতিন ও এসএম আওয়ালের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ। সমাবেশে হাজারও নারীর সমাগম ঘটে।

জি কে গউছ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। যেখানেই আমরা গিয়েছি সেখানেই বাধা দেওয়া হয়েছে। আমরা যেন জনগণের পক্ষে রাষ্ট্রের পক্ষে কথা বলতে না পারি। জনগণের কণ্ঠ চাপিয়ে রেখে, জনগণের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগ জোর করে সেই অধিকার কেড়ে নিয়েছিল। আল্লাহ সবকিছু সহ্য করলেও সীমা লঙ্ঘনকারীকে বরদাস্ত করেন না।

তিনি বলেন, আওয়ামী লীগ আমাদের মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে রেখে নির্যাতন করেছে। আমাদের মিছিল মিটিং করতে দেয়নি। মা-বোনদের কাছে যেতে দেয়নি। আমরা কেউ আওয়ামী লীগের এসব নির্যাতনের কোনো প্রতিশোধ নেইনি। তাদের ওপর ঝাঁপিয়ে পড়িনি। আমরা চেয়েছি দেশের মানুষ যেন ঐক্যবদ্ধ থাকে। দেশকে যারা ভালোবাসে তারা দেশের ক্ষতি করতে পারে না।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢালিউড

৫ আগস্টের পর আল্লাহর রহমতে আবির্ভূত হয়েছেন খালেদা জিয়া: জি কে গউছ

B
BN DESK | 15 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার