Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

৮৯০ দিন পর ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজেদের চিরচেনা আঙিনা স্পটিফাই ক্যাম্প ন্যু-তে ফিরল বার্সেলোনা। সংস্কারের কারণে ৮৯০ দিন ধরে চেনা মাঠ থেকে দূরে থাকার পর, হানসি ফ্লিকের দল শুক্রবার (৭ নভেম্বর) প্রায় ২৩ হাজার উচ্ছ্বসিত সমর্থকের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশনের মাধ্যমে নবনির্মিত ঘাসে পা রাখল। ক্লাবটির সমর্থকদের জন্য এই মুহূর্তটি ছিল ঐতিহাসিক ও আবেগঘন।

২০২৩ সালের মে মাসে মায়োর্কার বিপক্ষে ম্যাচে শেষবার ক্যাম্প ন্যু-তে বল গড়িয়েছিল। অবশেষে ৮৯০ দিন পর স্টেডিয়ামের প্রধান ফটক খোলার সঙ্গে সঙ্গেই বার্সা সমর্থকরা হর্ষধ্বনি আর জোরালো করতালির মাধ্যমে তাদের ঘরকে নতুন করে বরণ করে নেয়। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। বার্সা নবনির্মিত ক্যাম্প ন্যু-তে ম্যাচ আয়োজনের প্রথম অনুমোদন পেলেও, দ্বিতীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করবে না। সেই অনুমতি মিললে প্রায় ৪৫,০০০ দর্শক ধারণক্ষমতা নিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হবে।

কোচ হান্সি ফ্লিক, ভয়চেক সেজনি এবং মার্কাস রাশফোর্ডের মতো অনেকে, যাদের কেবল প্রতিপক্ষ হিসেবে এই মাঠে নামার অভিজ্ঞতা ছিল তারা প্রথমবারের মতো ক্লাবের হয়ে বিখ্যাত এই মাঠে রোমাঞ্চ অনুভব করলেন। লা মাসিয়ার বেশকিছু তরুণ প্রতিভা যেমন মার্ক কাসাদো, দানি ওলমোরাও ঐতিহাসিক এই মাঠে প্রথম পা রাখলেন।

ধারণা করা হচ্ছে, নভেম্বরের শেষ দিকে ২২ নভেম্বর অ্যাথলেতিক বিলবাও কিংবা ২৯ নভেম্বর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই ক্যাম্প ন্যু-তে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
হলিউড

৮৯০ দিন পর ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার