Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘রইদ’ নিয়ে আশাবাদী তুষি

BN DESK
28 December 2025, 09:25 PM পড়তে ১ মিনিট

অভিনেত্রী নাজিফা তুষি। ২০২২ সালে বড় পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। তারও আগে ‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করেন। তবে ‘হাওয়া’র পর দীর্ঘ সময় তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।

এতদিন চুপিসারে থাকার পর অবশেষে নীরবতা ভেঙ্গে সামনে ফিরেছেন নায়িকা। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় ‘রইদ’ নিয়ে হাজির হচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটি বিশ্বের অন্যতম সম্মানজনক চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)’র ৫৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশনে’ নির্বাচিত হয়েছে। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে নতুন এক ইতিহাস তৈরি হয়েছে।

সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয় করছেন তুষি। চরিত্রে নিজেকে রূপায়ণ করতে করেছেন অনেক সংগ্রাম। গায়ে সরিষার তেল মেখে রোদে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ছয় মাস চুলে শ্যাম্পুবিহীন কাটিয়ে দিয়েছেন অভিনেত্রী। এমনকি ত্বকে নেননি কোনো প্রসাধনী। পরতেন সেকেন্ড হ্যান্ড জামা। সেই পরিশ্রম অবশেষে স্বার্থক হচ্ছে তুষির। ‘রইদ’ মুক্তি পাবে নতুন বছরেই।

এদিকে, চলতি বছরের শেষে তার আরও একটি সিনেমা ‘সখী রঙ্গমালা’ মুক্তির কথা রয়েছে। এন রাশেদ চৌধুরী পরিচালিত সিনেমাটি সরকারি অনুদানে ২০০ বছরের পুরনো ইতিহাস ও আধ্যাত্মিক আবহে নির্মিত।

তুষি বলেন, আপাতত ‘রইদ’ নিয়েই থাকতে চাই, ভাবতে চাই। ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছি। আশা করছি, ফলাফল নিশ্চয়ই মিলবে ছবিটি মুক্তি পেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘রইদ’ নিয়ে আশাবাদী তুষি

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার