Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘রাউডি রাঠোর’র সিক্যুয়ালে থাকছেন না অক্ষয়!

BN DESK
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : তেরো বছর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘রাউডি রাঠোর’। পুলিশ অফিসারের চরিত্রে ছবিটির আইকনিক সংলাপ ‘ডোন্ট অ্যাংরি মি’ আজও সবার কাছে জনপ্রিয়। শোনা যাচ্ছে, এবার নাকি সেই ছবিরই সিক্যুয়াল আসতে চলেছে। আর সেই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা সংস্থা। যদিও এই নিয়ে কেউই সেভাবে মুখ খোলেনি। তবে ইন্ডাস্ট্রিতে এই ছবির সিক্যুয়াল তৈরির গুঞ্জন জোরালো হচ্ছে। 

সূত্রের খবর, সঞ্জয় লীলা বানসালি ও সাবিনা খান নাকি গত তিন বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, এই সিক্যুয়ালটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিথ্রান। সব ঠিক থাকলে নাকি ২০২৬ সালের প্রথম দিকে শুরু হবে এই ছবির শুটিং। তবে প্রথম ছবির মতো অক্ষয় নয়, বরং সিক্যুয়ালের জন্য তার বদলে নতুন মুখের কথা ভাবছে ছবির টিম। যদিও এই নিয়ে কিছু চূড়ান্ত হয়নি বলেই জানা যাচ্ছে। যদিও প্রথমে এই ছবির মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রার কথা ভাবা হলেও তিনি নাকি এই ছবিতে অভিনয় করছেন না বলেই জানা যাচ্ছে।

২০০৬ সালে এসএস রাজামৌলির তামিল ছবি ‘বিক্রমারকুডু’ ছবির রিমেক ছিল ২০১২ সালে র এই ছবি ‘রাউডি রাঠোর’। এএসপি বিক্রম রাঠোর চরিত্রে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে ও তার বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে।

সূত্র: মিড ডে

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘রাউডি রাঠোর’র সিক্যুয়ালে থাকছেন না অক্ষয়!

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার