Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন

BN DESK
08 January 2026, 08:41 PM পড়তে ১ মিনিট

অভি মঈনুদ্দীন ঃ দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’ এরইমধ্যে ১০০’তম পর্ব পার করেছে। ১০০তম পর্ব প্রচার উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দীপ্ত টিভিতেই শততম পর্ব প্রচারের উদযাপন করা হয়। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচার হয়। নাটকটি রচনা করেছেন লিটু নাখাওয়াত ও পরিচালনা করেছেন গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদ।

এরইমধ্যে নাটকটিতে আরো বেশকিছু শিল্পী যুক্ত হয়েছেন। নাটকটির শততম পর্ব উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কায়সার আহমেদ, প্রধান সহকারী পরিচালক জীবন রায়’সহ অভিনয়শিল্পী ওবিদ রেহান, সুমনা সোমা, আনিকা কবির শখ, এমিলা, আঁখি, শিবলী নোমান’সহ আরো অনেক অভিনয় শিল্পী। শিল্পীরা ভীষণ উচ্ছ্বসিত মেগা এই ধারাবাহিকের শততম পর্ব প্রচার সম্পন্ন হবার কারণে। আনিকা কবির শখ বলেন,‘ কায়সার ভাই অত্যন্ত গুনী একজন নির্মাতা। বিচক্ষণ একজন পরিচালক। তার নির্দেশনায় এর আগেও আমি কাজ করেছি। তবে রূপনগর-এ কাজ করে আমি মুগ্ধ। এই নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছি আমি। আশা করছি আগামীতেও এই নাটকের জনপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা আরো বাড়বে। ধন্যবাদ জীবন দাদাকেও সবসময় আমাদের সর্বাত্ব সহযোগিতা করার জন্য। সকল শিল্পী কলা কুশলীর জন্য অনেক অনেক শুভ কামনা।’

নির্মাতা কায়সার আহমেদ বলেন,‘ শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ সবাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে অভিনয় করেন। সবাই যার যার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আন্তরিক চেষ্টা করেন। বিশেষত যারা সিনিয়র শিল্পী আছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। কারণ তারা অনেক ধৈর্য্য ধরে গল্প বুঝে অভিনয় করেন। কৃতজ্ঞ দীপ্ত চ্যানেল কর্তপক্ষের কাছে। রূপনগর-কে ভালোবেসে গ্রহন করার জন্য দর্শকের প্রতিও কৃতজ্ঞ আমি।’

অভিনেত্রী সানজিদা কানিজ বলেন,‘ আমি এই নাটকে নতুন শিল্পী হিসেবে যুক্ত হয়েছি। কিন্তু সবার আন্তরিকতায় আমি মুগ্ধ।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘রূপনগর’এর ১০০’তম পর্ব উদযাপন

B
BN DESK | 08 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার