Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না’

BN DESK
30 November 2025, 03:20 PM পড়তে ১ মিনিট

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সবসময়ই খোলামেলা বক্তব্যের জন্য আলোচনায় থাকেন। দুই দশকেরও বেশি সময় ধরে একমাত্র মেয়ে ঐশীকেই জীবনের কেন্দ্র করে বেঁচে আসছেন তিনি।

একা থাকার এই দীর্ঘ সময়কে ঘিরে বহুবার গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন অভিনেতার সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে। তবে শ্রীলেখা কখনো কারও সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেননি। এবার রোববার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী জানালেন বয়সের কারণে তিনি একটি প্রেমের সম্পর্কও গড়ে তুলতে পারছেন না। তার কথায়, ‘লোকজন কি সুন্দর বিয়ে করছে আর আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।’

গত বছর এক সাক্ষাৎকারেও বিয়ের প্রসঙ্গে একই সুরে কথা বলেছিলেন শ্রীলেখা। দ্বিতীয় বিয়ের পরিকল্পনা নেই জানিয়ে বলেছিলেন, ‘না, আমি দ্বিতীয় বিয়ের কথা ভাবছি না। এখনও এমন কাউকে পাইনি যাকে দেখে মনে হবে-হ্যাঁ, এই তো সে, যার জন্য অপেক্ষা করছি। নিজের জীবনটা নিজের মতো করে চালাতে চালাতে এখন আর এসব ভালো লাগে না।’ জীবনযাপনের স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেছিলেন, ‘টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি, পাশে কেউ নাক ডাকছে-এগুলো এখন আর সহ্য করতে পারব না। কুকুরদের নিয়ে আমার বরং ভালোই লাগে। ওদের সঙ্গেই রাজার মতো থাকি। পাশে আরেকজনকে নিয়ে শোয়ার ইচ্ছেও নেই।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

‘লোকজন বিয়ে করছে আর আমি একটা প্রেমও করতে পারছি না’

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার