Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!”

BN DESK
09 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করায় সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই সমালোচনা করেন তিনি।


তিনি বলেন, “শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!”

নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বলতে চান যে- ‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা। অথবা নতুন কুঁড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি, সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না।”

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচনী প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!”

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার